যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে ভূমি মন্ত্রণালয়

প্রথম পাতা » ছবি গ্যালারী » যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে ভূমি মন্ত্রণালয়
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন করেছে ভূমি মন্ত্রণালয়

যথাযথ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস এবং স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন করেছে ভূমি মন্ত্রণালয়।

জাতীয় শোক দিবস ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আজ মঙ্গলবার ভূমি সচিব মোঃ খলিলুর রহমান-এর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর একইদিন ভূমি ভবন সম্মেলন কক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভূমি সচিব সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

উপর্যুক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দীক, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল বারিক-সহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, আজ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বাংলাদেশ সময়: ২২:৩২:৪০   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ