দেশি-বিদেশি অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা চলছে : শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশি-বিদেশি অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা চলছে : শামীম ওসমান
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



দেশি-বিদেশি অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা চলছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে তারা (বিএনপি) ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য দেশি-বিদেশি অর্থায়নে মৌলবাদ সৃষ্টির চেষ্টা করছে। লন্ডন থেকে বসে মৌলবাদী শক্তির উত্থানের জন্য যা যা পরিকল্পনা করা দরকার তা করছে। আবারও আঘাত করা হবে, হয়ত আমি থাকব না। কিছু ক্ষতি হবে, তবে আল্লাহর রহমতে শেখ হাসিনা আবারও সরকার গঠন করবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন শামীম ওসমান। এদিন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে মোট ১০৭টি স্থানে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের জন্য বিশেষ দোয়া শেষে নেওয়াজ (খিচুড়ি) বিতরণ করা হয়।

শামীম ওসমান বলেন, শোকের দিনে একটা কথা বলতে চাই, ১৯৭৫ সালের ১৫ আগস্ট একসঙ্গে ২৬ জনকে হত্যা করা হয়েছে। আল্লাহ তায়ালার অশেষ রহমতে দুই বোন (শেখ হাসিনা ও শেখ রেহানা) সেদিন জার্মানিতে ছিলেন। সেদিন সমস্ত স্বপ্ন ধ্বংস করে দেওয়া হয়েছিল, আমরা স্বপ্ন দেখা ভুলে গিয়েছিলাম। আল্লাহ তায়ালার হুকুমে শেখ হাসিনা থাকাতে বাংলাদেশের মানুষ আবার স্বপ্ন দেখছে এবং স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের এই শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে। তারা আবারও কালো থাবা দেবে, আঘাত করবে। হয়ত গাছের কিছু ডালপালা ভেঙে যাবে। কিন্তু শেখ হাসিনা আমাদের বটবৃক্ষ হয়ে ছায়া দেবেন। আল্লাহর বিশেষ রহমত তার ওপর আছে। এ দেশটা আমাদের সবার, যেকোনো মূল্যে এই দেশটাকে বাঁচাতে হবে। বঙ্গবন্ধু চলে যাওয়ার পর দেশ পিছিয়ে গিয়েছিল, শেখ হাসিনা চলে গেলে দেশ আর আগাতে পারবে না। আমরা অন্তত ৫০ বছর পিছিয়ে যাব। বাংলাদেশের মানুষের সম্পদ শেখ হাসিনা। তিনি শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন। আমাদের সকলকে তার পেছনে দাঁড়ানো প্রয়োজন, তার হাতকে আরও শক্তিশালী করা প্রয়োজন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, সাংগঠনিক সম্পাদক শাহ নিজাম, ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদল, নূরুদ্দিন মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৬:১৮   ৩৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকসম্রাট মিন্টুর সম্পত্তি ক্রোক: সরিষাবাড়ীতে প্রশাসনের সাইনবোর্ড
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ