সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জায়েদা বেগম নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনা পৌরসভার বাউসী চর বাঙালী এলাকায় ঘটেছে এবং এ আত্মহত্যার সংবাদটি নিশ্চিত করেছেন পৌর কাউন্সিলর মোশাররফ হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে পৌরসভার বাউসি চরবাঙ্গালী গ্রামে গলায় ফাঁস দিয়ে একটি নারী আত্মহত্যা করে। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে সুরতহাল শনাক্ত করে।

এদিকে স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দশ বছর পূর্বে উপজেলার ডোয়াইল ইউনিয়নে চর-বালিয়া গ্রামের জানিক মিয়ার মেয়ে জায়েদার সাথে ধর্মীয় শরীয়ত মোতাবেক পারিবারিকভাবে বিবাহ হয় পৌরসভার চর বাঙ্গালী গ্রামের আমির উদ্দিনের ছেলে মহর এর সাথে। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাদের মধ্যে কলহ বিবাদ লেগেই থাকতো। মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা তার ঘরে গেলে জায়েদার ঝুলন্ত লাশ দেখতে পায়। এতে নিহতের পরিবার সহ স্থানীয়দের দাবি এটি আত্মহত্যা নয়, রহস্যজনক হত্যা।

এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার কর্মরত এস.আই বশির আহমেদ জানান, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে এক নারী। এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং লাশ উদ্ধার করে সুরুতহাল শনাক্ত করি। এ ব্যাপারে উদ্বর্তনদের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:২৯   ৪৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ