বিনম্র শ্রদ্ধায় ইতালিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিনম্র শ্রদ্ধায় ইতালিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩



বিনম্র শ্রদ্ধায় ইতালিতে ‘জাতীয় শোক দিবস’ পালিত

রোম, ১৫ আগষ্ট : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ আগষ্ট ২০২৩ ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসে, হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। আয়োজিত অনুষ্ঠানসূচির মধ্যে ছিলো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, জাতির পিতার উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান, জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআনখানি এবং বিশেষ দোয়া ও মোনাজাত।

আলোচনা সভায় ইতালি, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান তাঁর বক্তব্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির
প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে তাঁর অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। অসাধারণ মহানুভবতা, মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার কারণে তিনি কীভাবে সবার হৃদয়ে ‘বঙ্গবন্ধু’ হিসেবে স্থান করে নেন রাষ্ট্রদূত তা তথ্যসহ তুলে ধরেন। এ প্রসঙ্গে তিনি উপস্থিত সকলকে জীবনের প্রতিটি স্তরে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহবান জানান। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ
গড়ে তোলার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দূতাবাসের প্রথম সচিব জনাব আসিফ আনাম সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বীর মুক্তিযোদ্ধা, ইতালি আওয়ামী লীগ, বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, নারী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪১   ৪৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার
চীনা প্রধানমন্ত্রী লি-শেহবাজ বৈঠক, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান
ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো
ইউক্রেনে ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা নিশ্চিত করেছে রাশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ