ভোলায় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
রবিবার, ২০ আগস্ট ২০২৩



ভোলায় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

জেলায় আজ মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা চলমান উন্নয়ন কর্মকান্ড’র চিত্র তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ভোলা পর্যটনের জন্য উপযোগী জেলা। তাই এখানকার প্রকল্প গ্রহণের ক্ষেত্রে পর্যটনের বিষয়টা বিবেচনা করতে হবে। শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ভোলা খালকে সৌন্দর্য বর্ধনের মাধ্যমে আরো আকৃষ্ট করার পরিকল্পনার কথা জানান তিনি। এসময় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার কথা ও বলেন জেলা প্রশাসক।
সভায় আরো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম মূসা, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান, জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহিম খলীল, পানি উন্নয়ন বোর্ড’র নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: হাসান ওয়ারিসুল কবীর, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ্যুল্লা প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:২৬   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
জামায়াত আমীর ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করবেন না, করলে আপার মতো পালাতে হবে
পম্পেইয়ের ইতিহাস নিয়ে তথ্যচিত্রে টম হিডলস্টন
ছেলের জন্মের খবর শুনে বাঘের সঙ্গে লড়াইয়ে অমিতাভ বচ্চন
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ লাখ ইয়াবা জব্দ
জামালপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে ৮৬৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ‘ফ্রেশ স্টার্ট’ জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ