হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন শিক্ষা সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন শিক্ষা সচিব
রবিবার, ২০ আগস্ট ২০২৩



হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করলেন শিক্ষা সচিব

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ডিজিটাল লাইব্রেরিতে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বঙ্গবন্ধু কর্ণারে স্থান পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ও তাঁর জীবনভিত্তিক দুইশতর অধিক বই। শনিবার বিকেলে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্থাপিত সেন্ট্রাল ডিজিটাল লাইব্রেরিতে এ উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।
‘বঙ্গবন্ধু কর্ণার’ এর উদ্বোধন শেষে সেন্ট্রাল ডিজিটাল লাইব্রেরি পরিদর্শন করেন শিক্ষা সচিব সোলেমান খান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ বেলায়েত হোসেন তালুকদার, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা।
‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্বোধনের পর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালা’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব সোলেমান খান। তিনি বলেন, ‘বর্তমানে আমরা কৃষিখাতে বাংলাদেশের অগ্রগতির কথা শুনতে পাই। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এ খাতগুলোতে উন্নয়নের অবদান বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর। প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা মেনে শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করবেন ও বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন সেই আশা করছি’।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত ও সঞ্চালনা করেন উদ্যানতত্ত্ব বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরি অনিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন তালুকদার ও শুভেচ্ছা বক্তব্য রখেন ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গনে দুটি গাছের চারা রোপণ করেন শিক্ষা সচিব সোলেমান খান ও অতিরিক্ত সচিব মোঃ বেলায়েত হোসেন তালুকদার।

বাংলাদেশ সময়: ১৬:৫৪:০২   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ফ্যাসিবাদী সময়ের কৃত্রিম ফলাফলের সংস্কৃতি ভেঙে নিরপেক্ষ মূল্যায়ন করা হয়েছে: মাহদী আমিন
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, মেয়েরা এগিয়ে
কুমিল্লা বোর্ডে এসএসসি’তে জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না : ইরান
হ্যালো ডিসিতে অভিযোগ: মুহূর্তেই পরিষ্কার হলো ময়লার ভাগাড়
এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ