পাঁচ তারকার জন্মদিন আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাঁচ তারকার জন্মদিন আজ
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



পাঁচ তারকার জন্মদিন আজ

আজ মঙ্গলবার (২২ আগস্ট)। আজকের এই দিন তারকা জগতের এক বিশেষ দিন। কেননা এই একই দিনে জন্ম নিয়েছেন শোবিজ অঙ্গনের এক নয়, দুই নয় পাঁচ পাঁচজন জনপ্রিয় তারকা।

প্রথমেই যার কথা বলব তিনি হলেন রুমানা রশিদ ঈশিতা। জনপ্রিয় এই টিভি অভিনেত্রী ১৯৮১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। শুধু অভিনয় নয়, একাধারে তিনি একজন লেখক, পরিচালক এবং গায়িকাও।

এরপরই যে দুই জন সফল টিভি অভিনেতার কথা বলব তারা হলেন মোশাররফ করিম এবং ফজলুর রহমান বাবু। বরিশালের ছেলে মোশাররফ করিম ১৯৭১ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন। অন্যদিকে ফরিদপুরের ছেলে ফজলুর রহমান বাবু ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।

পেশায় ব্যাংকার হলেও বাবুর অভিনয়ের প্রতি আগ্রহ থাকায় টিভি নাটকে ক্যারিয়ার শুরু করেন। সফল গায়কও বলা যায় বাবুকে। অভিনেতা হতে হলেই যে সুদর্শন হতে হবে এই ট্রেন্ড ভেঙেছেন এই দুই তারকা।

নয়ের দশকের অন্যতম জনপ্রিয় গায়িকা ডলি সায়ন্তনী। তিনিও আজই জন্মগ্রহণ করেছিলেন। পাবনার এই কণ্ঠশিল্পী এখন পর্যন্ত প্রায় ৭০০ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। শোবিজের আরেক নতুন তারকা সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমা খ্যাত এ অভিনেত্রীরও আজ জন্মদিন।

সময়ের পক্ষ থেকে এ পাঁচ তারকাকে তাদের জন্মদিনের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১১:১৫:৫৩   ৪৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ