যশোরে সাড়ে ১৩ কেজি সোনাসহ আটক ২

প্রথম পাতা » খুলনা » যশোরে সাড়ে ১৩ কেজি সোনাসহ আটক ২
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



যশোরে সাড়ে ১৩ কেজি সোনাসহ আটক ২

যশোরের চৌগাছা উপজেলার আন্দুলিয়া সীমান্তে ৪৩টি সোনার বারসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার ওজন ১৩ কেজি ৪৬৪ গ্রাম। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার বাসিন্দা রফিকুল ইসলাম ও যশোর সদর উপজেলার এনায়েতপুর উপজেলার শাওন হোসাইন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে যশোর ব্যাটেলিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, সোনার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে উপজেলার আন্দুলিয়া সীমান্তে প্রস্তুত হচ্ছেন পাচারকারীরা। এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল বড় আন্দুলিয়া গ্রামস্থ পাকা রাস্তার পাশে অবস্থান নেয়। কিছু সময় পর আনুমানিক ৬টার দিকে টহলদল দু’জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরসাইকেলযোগে চৌগাছা হতে সীমান্তের দিকে আসতে দেখে এবং তাদেরকে থামাতে বলা হয়।

তারা না থেমে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় টহলদল তাদেরকে ধাওয়া করে মোটরসাইকেলটিকে আটক করে। পরে তাদের তল্লাশি করলে একটি ব্যাগের মধ্যে সাদা কাপড় ও স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ১৩ কেজি ৪৬৪ গ্রাম ওজনের মোট ৪৩টি সোনার বার পাওয়া যায়। আটককৃত সোনার বর্তমান মূল্য ১৩ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা।

তিনি আরো জানান, আসামিদের চৌগাছা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত সোনার বার থানায় মামলা দায়ের মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৪   ৪১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ