আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩



আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি; উন্নয়ন-অগ্রগতি ও শান্তি-সমৃদ্ধির প্রতীক। অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাসী। তাই আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। এর বিকল্প কেবল আওয়ামী লীগই।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থাগারভিত্তিক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রমের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমাজের আলোকিত ও সচেতন মানুষের বিশাল ভূমিকা রয়েছে। আর এ আলোকিত ও সচেতন মানুষ হচ্ছেন গ্রন্থাগারের পাঠক সমাজ।

তিনি বলেন, সারাদেশে প্রায় ৯০০টি বেসরকারি গ্রন্থাগার বা পাঠাগার রয়েছে। তারা যদি তাদের আশপাশের মানুষকে সচেতন করেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের দীক্ষা দেন এবং সর্বোপরি আওয়ামী লীগের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করেন, তাহলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত।

কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবারো সরকার গঠন করবো, ইনশাআল্লাহ।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশিষ্ট বাচিকশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক রূপা চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন দনিয়া পাঠাগারের প্রতিনিধি শাহ নেওয়াজ।

উল্লেখ্য, গ্রন্থাগারভিত্তিক বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃত্তি কার্যক্রমে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর ২০টি বেসরকারি গ্রন্থাগার অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০৯   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ২-এর গ্র্যান্ড ফিনালে মুকুট জিতলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ