ভোলায় ৫০ হাজার তালের বীজ রোপণ করা হচ্ছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ৫০ হাজার তালের বীজ রোপণ করা হচ্ছে
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



ভোলায় ৫০ হাজার তালের বীজ রোপণ করা হচ্ছে

জেলায় ৫০ হাজার তাল গাছের বীজ রোপণ করা হচ্ছে। বন বিভাগের উদ্যোগে উপকূলীয় এলাকায় বর্জপাতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকবেলায় ইতোমধ্যে বীজ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। বন বিভাগের জেলার ৭টি রেঞ্জ এলাকা ও বন সম্প্রসারণ কেন্দ্রে এসব তাল বীজ রোপণ চলছে। সংশ্লিষ্ট বিট অফিসাররা তালের চারার পরিচর্যার বিষয়টি দেখবাল করবেন।
ভোলা উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: মনিরুজ্জামান বাসস’কে জানান, তালের বীজ রোপণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বেশি বীজ লাগানো হচ্ছে। এছাড়া বিভিন্ন সড়কের পাশেও বপন হচ্ছে তালের বীজ। দেশীয় প্রজাতির এসব তালের বীজ থেকে ১৫-২০ দিনের মধ্যেই চারা তৈরি হয়।
তিনি আরো জানান, বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ, দৌলতখান রেঞ্জ, লালমোহন, চরফ্যাশন, চর কুকরী-মুকরী, ঢালচর ও মনপুরা রেঞ্জ এলাকা ও বন সম্প্রসারণ কেন্দ্রে এসব বীজ রোপণ চলছে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে কার্যক্রম শেষ হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:৩৭:১২   ৫১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ