সরিষাবাড়ীতে বিচারপতি কৃষ্ণা দেবনাথের মন্দির পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিচারপতি কৃষ্ণা দেবনাথের মন্দির পরিদর্শন
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



সরিষাবাড়ীতে বিচারপতি কৃষ্ণা দেবনাথের মন্দির পরিদর্শন

জামালপুর প্রতিনিধি: জামালপুরে সরিষাবাড়ীতে শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের (অবসরপ্রাপ্ত) বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

বুধবার(২৩ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার মহাদান ইউনিয়নের খাগড়িয়া এলাকায় অবস্থিত প্রায় দুইশত বছরের পুরানো ঐতিহ্যবাহী শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দির পরিদর্শন করেন এবং মন্দিরে তিনি প্রার্থনা করেন।

এসময় শ্রী শ্রী খাগড়িয়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর, জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সীমা বণিক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, মন্দির কমিটির সহ-সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক কালাচাঁন পাল সহ বিচারপতির পরিবারবর্গ ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, বিচারপতি কৃষ্ণা দেবনাথ এর দাদা রাম কমল পন্ডিত এই মন্দির প্রতিষ্ঠা করেন। তাদের পূর্বপুরুষের হাতে গড়া মন্দিরটি অবসর পেলেই তিনি পরিদর্শন করেন।

আরও জানা যায়, কৃষ্ণা দেবনাথ ১০ অক্টোবর ১৯৫৫ সালে কিশোরগঞ্জে জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি ছিলেন এবং হাইকোর্ট বিভাগের একজন নারী বিচারক ছিলেন। তিনি বাংলাদেশের আপিল বিভাগের প্রথম হিন্দু নারী বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের ষষ্ঠ নারী বিচারক হিসেবে কর্মজীবন অতিবাহিত করেন।বর্তমানে তিনি এলপিআর এ  আছেন। আগামী ৯ অক্টোবর অবসররে যাবেন বলে জানা গেছে ।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৮   ৪৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ