সোনারগাঁও থেকে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁও থেকে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার, ২৩ আগস্ট ২০২৩



সোনারগাঁও থেকে কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা মো. আব্দুল করিমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৩ আগস্ট) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে সোনারগাঁও থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিমে গঙ্গানগর পুলিশ চেকপোস্টের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক কারবারি চক্রের মূলহোতা আব্দুল করিমকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। এসময় তার এক সহযোগী সেলিনা বেগম ওরফে শিউলিকেও (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজাসহ নগদ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে সীমান্ত এলাকা থেকে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় কেনাবেচা করতেন তারা। বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের আড়ালে তারা এসব মাদক পাচার করতেন। গ্রেপ্তারের সময়ও তাদের কাছ থেকে শুকনা বড়ই পাওয়া যায়। এগুলোর আড়ালে গাঁজা পাচার করে আসছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৪৮   ৪০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ