নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আজ বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জে চুনকুটিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নসরুল হামিদ বিপু আরো বলেন, আওয়ামী লীগের সময়ে নয় জিয়াউর রহমানের আমলেই সাজানো নির্বাচন হয়েছে। যারা হত্যা ও ভোট চুরির রাজনীতি করেছে তারাই আজ গণতন্ত্রের কথা বলে। তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর এতে মদদ দিচ্ছেন ভাড়া করা কতিপয় বিদেশী দালালরা।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছিল দেশের সাধারণ মানুষ শান্তি-সুখে বসবাস করবে। আজ সেই শান্তি বিনষ্ট করছেন বিএনপি-জামায়াত সমর্থকরা।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এবং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মোঃ মুজিবর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগ ও শুভাঢ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ইকবাল হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জিনজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকুর হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামী লীগ কোষাধ্যক্ষ হাজী জসিম মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১:১৬:৩৯   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
সালথায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
জামালপুরে সালিশে অপমান ও মারধর সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান ডিসির
স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা
স্বাধীনতা দিবসে মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ব্রাজিলের পর মাঠে নামছে আর্জেন্টিনা: কবে, কোথায়, কীভাবে দেখবেন
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ