একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় : শিবির সভাপতি

প্রথম পাতা » চট্টগ্রাম » একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় : শিবির সভাপতি
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় : শিবির সভাপতি

বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, জুলাই-পরবর্তী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য ভোটাররা মুখিয়ে আছে। গত ১৭ বছর মানুষ যে পরিমাণ কষ্ট পেয়েছে, জেল খেটেছে, আঘাত পেয়েছে, বাড়িঘরছাড়া হয়েছে তা আর হতে দেওয়া যাবে না। সবাই মিলে আমরা নতুন গণতন্ত্রের জন্য কাজ করতে চাই। আজ জনতা জেগেছে, কাউকে আমরা আর কোনো সুযোগ দিতে চাই না।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান মিয়ার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি দল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। ধর্ষণে সেঞ্চুরির কাছাকাছি ইতিমধ্যে ওরা পৌঁছে গিয়েছে। তাদেরকেও উৎখাত করা হবে।
সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই মিলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, তোমাদের ধোঁকাবাজি জনগণ বুঝে গেছে। এর জবাব ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে তোমরা পেয়ে যাবে।
জামায়াতে ইসলামী নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। ১২ তারিখের পর ওদেরকে তা বুঝিয়ে দিতে হবে। ওই দলটি একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ বিষয়ে তাদের অভিজ্ঞতা প্রচুর। জনগণ আর তাদেরকে সুযোগ দেবে না।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, চাঁদপুর-৩ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মো. শাহজাহানা মিয়া, চাঁদপুর-৪ দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, কুমিল্লা অঞ্চলের নির্বাচনী টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়াসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:০৭:০৯   ১৬৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ