আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তা শুধু বিএনপির জন্য নয়, দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, অতীতে শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার ভুল সিদ্ধান্তের খেসারত দীর্ঘদিন দেশের মানুষকে দিতে হয়েছে। আওয়ামী লীগ বাকশাল কায়েম করে মানুষের অধিকার হরণ করেছে। সেই দলকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনা মানে ফ্যাসিবাদকে নতুন করে সুযোগ দেয়া।

গণভোট প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, ভবিষ্যতে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে। এসময় তিনি রাজনৈতিক কারণে পিছিয়ে পড়া বগুড়া জেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনের জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল হক সরকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:২৮   ১৭২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
সুস্থভাবে বেঁচে থাকতে কবিতা আবৃত্তি ও নাট্যচর্চার বিকল্প নেই
টানা ১২তম জয়ের দেখা পেল স্পেন
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিতের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
ঢাকার চারপাশের বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার: নৌপরিবহন মন্ত্রী
বিভাগীয় শহরগুলোতে ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কিনা—জানতে চান মন্ত্রিপরিষদ সচিব
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ