মানুষ চায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন : দুলু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষ চায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন : দুলু
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬



মানুষ চায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন : দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমাদের সুনিশ্চিত বিজয়কে একটি শক্তি ষড়যন্ত্র চক্রান্ত করার চেষ্টা করছে। বাংলাদেশে মানুষ চায় একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন।’

শনিবার (৩১ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরোধী ভূমিকা পালন করেছে।
এই গোষ্ঠী আবার নতুন করে তৎপর হয়েছে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পিপরুল ইউনিয়নের বিএনপির সভাপতি হুমায়ন শিকদারসহ বিএনপির নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭:১৬:২৯   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ