ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৪
শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩



ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৪

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫২৮ জনে দাঁড়িয়েছে।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১৫৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০৩ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯১ জন।

শুক্রবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৫৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫২ হাজার ৬৫৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৫৭ হাজার ৫৬৮ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৭৬২ জন। ঢাকায় ৪৮ হাজার ৫১০ এবং ঢাকার বাইরে ৫৩ হাজার ২৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশ সময়: ২১:২৩:০৮   ৪৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে আনোয়ারা মান্নান বেগ কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন করলেন বিএনপি নেতা আহমেদ সিকদার
সরিষাবাড়ীতে বিষ প্রয়োগ করে আধা পাকা ধান নষ্ট, থানায় অভিযোগ
ভাওয়াল ইউনিয়নে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, চেয়ারম্যান হতে চান লিটন
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
আজকের রাশিফল
সরিষাবাড়ীতে পরকীয়ায় আটক জামাই ও খালা শাশুড়ি, পুলিশে সোপর্দ
আলগাদিয়া বিশ্বরোড বাজারের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ