টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রথম পাতা » খেলাধুলা » টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

কলম্বোতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি দলনেতা বাবর আজমরা। ফলে টস জিতে এখন ব্যাট করছে পাকিস্তানিরা। অন্যদিকে ফিল্ডিয়ে নেমেছে আফগানরা।

সিরিজের প্রথম দুই ম্যাচ ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২০১ রান তুলেন বাবররা। জবাবে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩০১ রানের টার্গেট দেয় আফগানরা। জবাবে ১ বল ও ১ উইকেট হাতে রেখে জয় পায় পাকিস্তান।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম(অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌধ শাকিল, আঘা সালমান, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম।

আাফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাসমতউল্লাহ শহিদি, গুলবাদিন নায়েব, রিয়াজ হাসান, শহিদুল্লাহ, মোহাম্মদ নবি, ফরিদ আহমেদ, রশিদ খান, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৪   ২৯৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল
মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা
তিলক-নীতিশের জুটির রেকর্ডে সিরিজ জিতল ভারত
মোবাইল আসক্তি দূর ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক
বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ