ব্যালটের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্রের জবাব দিব : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যালটের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্রের জবাব দিব : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী
শনিবার, ২৬ আগস্ট ২০২৩



ব্যালটের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্রের জবাব দিব : নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন যে আমেরিকা, ইউরোপ কিংবা পশ্চিমারা কেউই শেখ হাসিনাকে কাবু করতে পারবে না। দেশে যারা শেখ হাসিনাকে কাবু করতে চায়, আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তাদের সব ষড়যন্ত্রের জবাব দিব। শেখ হাসিনা বাংলার মানুষকে ভালোবাসেন, তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান করেছন। স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার রূপরেখা দিয়েছেন। খালিদ মাহমুদ চৌধুরী আজ দিনাজপুরের বিরলে বিআইডব্লিউটিএ’র অফিস ভবন, তুলাই নদীতে রাবার ড্যাম ও পুনর্ভবা নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যারা দেশকে ভালোবাসে, যারা দেশের জন্য কাজ করে, তাদের সামনে অনেক বাধা। তাদের মৃত্যুঝুঁকিও নিতে হয়। বঙ্গবন্ধু মৃত্যুঝুঁকি নিয়েছিলেন। কারণ, তিনি জানতেন যে তাঁর জন্য ফাঁসি অপেক্ষা করছে, তাঁকে হত্যা করা হতে পারে। বাংলার মানুষের প্রতি তাঁর বিশ্বাস ছিল। তাঁর দুরদর্শিতা ও সাহসিকতার কারণে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। পাকিস্তানিরা তাঁকে হত্যা করতে পারত, মৃত্যুদন্ড দিতে পারতো। তিনি কিন্তু ভয় করেন নাই। তিনি সাহস নিয়ে কাজ করেছেন। বিপথগামীদের দ্বারা তাঁকে হত্যা করা হয়েছে। ভারতের ইন্দিরা গান্ধী, শ্রীলংকার বন্দরনায়েক, ইন্দোনেশিয়ার সুকর্ণকেও হত্যা করা হয়েছে। কারণটা কি ? তারা সা¤্রাজ্যবাদী শক্তির কাছে আত্মসমর্পণ করেন নাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে অপরূপ সাজে সজ্জিত করেছেন। বাংলাদেশকে তিনি মধ্যম আয়ের দেশ বানিয়েছেন। যিনি বাংলাদেশের মানুষের জন্য সফল হয়েছেন, তাঁকে আজকে বার বার টেনে ধরতে চায়, তাঁকে আটকে ধরতে চায়, তাঁকে বিভিন্নভাবে দাবিয়ে রাখতে চায়। কিন্তু শেখ হাসিনা কাবু হবেন না।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) ড. এ কে এম আজাদুর রহমান, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ও প্রকল্প পরিচালক মোঃ সাইদুর রহমান বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২১:৩২:২০   ২৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
আল কোরআন ও আল হাদিস
স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড
স্বাধীনতা দিবস জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: মান্নান
সকল শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ