অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : সিইসি
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য : সিইসি

যুক্তরাজ্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। আমরাও চাই নির্বাচন যেন অবাধ ও অংশগ্রহণমূলক হয়। একই সঙ্গে সাংবাদিকরা যেন অবাধে কাজ করতে পারেন সে বিষয়েও ব্রিটিশ হাইকমিশনার জানতে চেয়েছেন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। সিইসির সঙ্গে বৈঠকে আগামী নির্বাচনে পর্যবেক্ষক, গণমাধ্যমের ভূমিকা এবং প্রযুক্তির ব্যবহারসহ বেশকিছু বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এর আগে, বেলা ১১ টার দিকে নির্বাচন ভবনের নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসেন প্রধান নির্বাচন কাজী হাবিবুল আউয়াল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা সাক্ষাৎ করেছেন। তারাও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:১৭:২১   ৩২২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও বিদায়ী শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা প্রদান
স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ