কুমিল্লায় ৮২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ৮২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



কুমিল্লায় ৮২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ৮২ কেজি গাঁজাসহ রাকিব হোসেন নিপু (৩১) নমে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) রাতে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের জামবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান।

গ্রেফতার মাদক ব্যবসায়ী রাকিব হোসেন নিপু কুমিল্লা সদর উপজেলার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের উত্তর জামবাড়ি এলাকার মোবারক হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদক ও মাদককারবারির অবস্থান জানতে পেরে কুমিল্লা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ৪ নম্বর আমড়াতলী ইউনিয়নের বন বিভাগের কাঠবাগানের ভেতর থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এই সময় আসামির কাছ থেকে ৮২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান সময় সংবাদকে জানান, আসামির বিরুদ্ধে আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আসামির বিরুদ্ধে আগের আরও ৩টি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৪৪   ৩৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চামড়া সংরক্ষণে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী
জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না: পুলিশ সুপার
দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
সীমান্তে ২০ লাখ ভারতীয় রুপিসহ নারী আটক
চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার
শিশু রামিসা হত্যার বিচার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন
হতদরিদ্রদের স্বাবলম্বী করতে কাজ করেছে সরকার - ভূমি প্রতিমন্ত্রী
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে: পরিবহনমন্ত্রী
কক্সবাজারে পুড়ে ছাই ইকো রিসোর্ট
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ