‘সিটি করপোরেশনের লোক চলে গেলেই মশা উড়ে চলে যায়’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘সিটি করপোরেশনের লোক চলে গেলেই মশা উড়ে চলে যায়’
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



‘সিটি করপোরেশনের লোক চলে গেলেই মশা উড়ে চলে যায়’

দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন যে ওষুধ ব্যবহার করছে, সেগুলো ছিটানোর পর মশাগুলো মাটিতে পড়ে যায়। তবে সিটি করপোরেশনের লোকজন চলে গেলেই মশাগুলো আবার উড়ে চলে যায়।

রোববার (২৭ আগস্ট) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া হলে আয়োজিত টিবি প্রাইভেট-পাবলিক মিক্স (পিপিএম) স্ট্যাক হোল্ডারসদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. মোস্তফা জালাল বলেন, দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে দেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থা হলেও ডেঙ্গু নিয়ন্ত্রণ বা মোকা
বিলায় স্বাস্থ্যমন্ত্রণালয় বা সিটি করপোরেশন কেউই আমাদের সঙ্গে মতবিনিময় করেনি। আমরা জানি না মশা নিধনে সিটি করপোরেশন যে ওষুধটা ব্যবহার করে তা আসলেই কাজ করে কি-না।

ওষুধগুলোর কার্যকারিতা নিয়ে ভাবার প্রয়োজন জানিয়ে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মেয়র সাহেবদের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি কারা এটি আমদানি করে, তারা কি সঠিক এবং আসল ওষুধ আমদানি করে কিনা তা খোঁজ নেওয়ার জন্য। ওষুধগুলো আসলেই কাজের কিনা তা নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে বলেও আমি কনে করি।

তিনি আরও বলেন, আমাদের প্রতিবেশি ভারতের পশ্চিমবঙ্গ। আমাদের দেশে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ অতিক্রম করেছে। অথচ তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে। তারা এডিস প্রতিরোধে তাদের সিটি করপোরেশন বছরব্যাপী কাজ করে। তাদের আলাদা লোক ও বিভাগ আছে। ফলে তারা ডেঙ্গুতে ভোগছে না। এর কারণ একটাই তারা সারাবছর এটি প্রতিরোধে কাজ করে। আমাদেরও এটি করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৯:৫৭   ৪৪২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে ৫০০ কাব সদস্যের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ক্যাম্পুরী শুরু
সালথায় আধিপত্যের বিরোধে সংঘর্ষ, ভাঙচুর ১৫ বসতঘর
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
রাষ্ট্র মেরামতে নতুন সনদ ও রাজনৈতিক নেতৃত্ব বদলের আহ্বান মঞ্জুর
একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এলডিসি উত্তরণে কমনওয়েলথের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান
আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান রাষ্ট্রপতির
৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকেট ও উদ্বোধনী খাম উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে নদী থেকে মাটি কাটার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ