ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা

প্রথম পাতা » খেলাধুলা » ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা
রবিবার, ২৭ আগস্ট ২০২৩



ঢাকায় আফগানিস্তানের ফুটবলাররা

আগামী মাসে আফগানিস্তান ফুটবল দলের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচকে সামনে রেখে শনিবার (২৬ আগস্ট) মধ্যরাতে ঢাকায় পা রেখেছে আফগানরা।

অক্টোবরে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ। বাছাইকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্থার কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। তাই এ ভেন্যুতে খেলতে পারছেন না জামাল ভূঁইয়ারা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দুটি তাই অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে।

আর্জেন্টিনার সোল দে মায়োর সঙ্গে চুক্তি করায় জামাল ভূঁইয়া এখন বাংলাদেশে নেই। আগামী ৩০ আগস্ট জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। প্রথম ম্যাচটি এ বছরের ১২ অক্টোবর ও দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।

বাংলাদেশ সময়: ১৫:২২:১২   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ