জাতীয় নির্বাচনের সময় দেশের আয় বাড়ে : পরিকল্পনামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় নির্বাচনের সময় দেশের আয় বাড়ে : পরিকল্পনামন্ত্রী
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



জাতীয় নির্বাচনের সময় দেশের আয় বাড়ে : পরিকল্পনামন্ত্রী

জাতীয় নির্বাচনের সময় দেশের আয় ও বেচাকেনাও বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই মাছ ছাড়ার অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এম এ মান্নান বলেন, নির্বাচনের সময় বেচাকেনা বাড়ে। এ সময় মানুষ মনের আনন্দে চা শিঙাড়া খেতে পারেন। প্রার্থীরা টাকা খরচ করেন। এটি ভালো দিক।

তিনি আরও বলেন, যদি আন্দোলনের নামে সরকারি অফিস আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে দেশের মানুষের ক্ষতি হবে। এতে দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে।

এ সময় জেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৫২   ৩৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ