কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবাকেন্দ্র নতুন ঠিকানায়

প্রথম পাতা » আন্তর্জাতিক » কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবাকেন্দ্র নতুন ঠিকানায়
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সেবাকেন্দ্র নতুন ঠিকানায়

মালয়েশিয়ার কুয়ালালামপুরে নতুন ঠিকানায় পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুরের জালান আমপাং এলাকায় নতুন এই সেবাকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) সকালের দিকে আনুষ্ঠানিকভাবে নতুন এ কার্যালয়ের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।

এসময় উপস্থিত ছিলেন হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার মো. খোরশেদ আলম খাস্তগীর, মিনিস্টার (শ্রম) মো. নাজমুস সাদাত সেলিম, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মো. হাসান তারিক মন্ডল এবং দূতালয় প্রধান ও কাউন্সেলর ফারহানা আহমেদ চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচার্য, কাউন্সেলর (শ্রম) সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) রাসেল রানা, পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয়া মো. কিয়ামুদ্দিন, প্রথম সচিব (বাণিজ্য) প্রনব কুমার ঘোষ, প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান ও সুমন চন্দ্র দাস, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভীনসহ হাইকমিশনের অন্য কর্মকর্তারা।

পাসপোর্ট সেবাকেন্দ্রের নতুন ঠিকানা: ৩০ জালান আমপাং, কুয়ালালামপুর সিটি সেন্টার, ৫০২৫০ কুয়ালালামপুর, মালেয়শিয়া।

পাসপোর্ট কেন্দ্রে সেবার সময়সূচি: শনি ও রোববার বন্ধ। সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাসপোর্ট সেবা চলবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৯:০৪   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরান যুদ্ধে ১৬ সামরিক বিমান হারাল যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ
মিসাইল ও ড্রোনের গর্জনের মধ্যেই মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর
ইরানের একটি বড় গ্যাসক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব
ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালিতে অবরোধ : আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল তেলের দাম
সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৪০০, দাবি তালেবানের
ভারতে আইসিইউতে ভয়াবহ আগুন, ১০ রোগীর মৃত্যু
ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ