যক্ষ্মাকে রুখতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » যক্ষ্মাকে রুখতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন - ডেপুটি স্পীকার
বুধবার, ৩০ আগস্ট ২০২৩



যক্ষ্মাকে রুখতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন - ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, বাংলাদেশ থেকে অনেক মহামারী দূর হয়েছে, যক্ষাও দূর হবে। যক্ষা নির্মূলে সরকার যথাসাধ্য কাজ করে যাচ্ছে, সরকারের সাথে সব শ্রেণী পেশার মানুষকে গুরূত্বসহকারে কাজ করে যেতে হবে। যক্ষ্মাকে রুখতে হলে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি (এন, টি, পি) এর নেতৃত্বে এবং স্টপ ঢিবি পার্টনারশীপ-ইউএনওপিএস-এর সহযোগিতায় আইসিডিডিআর,বি এবং প্রিপ ট্রাস্ট এর উদ্যোগে আয়োজিত যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে এবং যক্ষা নির্মূলে সংসদীয় ককাসের সদস্য সচিব আরমা দত্ত এমপির সঞ্চালনায়, সংসদ সদস্য শিরীন আহমেদ, সুলতানা নাদিরা, জিন্নাতুল বাকিয়া, শবনম জাহান, খোদেজা নাসরিন আক্তার হোসেন, জাকিয়া পারভীন, নার্গিস রহমান, জাকিয়া তাবাস্‌সুম এবং আফরোজা হক অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পীকার বলেন, যক্ষ্মা সম্পর্কে সচেতনতার অভাব এই রোগ নির্মূলে অন্যতম একটি বাধা। যক্ষ্মা নিয়ে সচেতনতা ও সনাক্তকরণের হার বৃদ্ধিতে এবং ঝুঁকি কমিয়ে আনতে কমিউনিটি ক্লিনিক এর পাশাপাশি সাধারণ মানুষদের সম্পৃক্ত করা জরুরী এবং সাথে সাথে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন।

মতবিনিময় সভার সভাপতি বলেন – বাংলাদেশে এর আগে কালাজ্বর, ম্যালেরিয়া, কলেরার মত মহামারী ছিল, এখন নেই। যক্ষা নির্মূলেও বাংলাদেশ সফল হবে। সংসদ সদস্য হিসেবে যক্ষার ভয়াবহতা আমাদের নির্বাচনী এলাকায়, জাতীয় সংসদের বক্তব্যে ও বিভিন্ন আলোচনায় তুলে ধরে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

মতবিনিময় সভায় আইসিডিডিআর`বির সিনিয়র টিবি মিটিগেশন এন্ড কোর্ডিনেশন এডভাইজার, ডা. আজহারুল ইসলাম খান আইসিডিডিআর`বি ও প্রিপ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:২০   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে শত্রুতার বিষে মরল ১০ লাখ টাকার মাছ, দিশেহারা খামারি
ড্রাইভিং লাইসেন্স-বৈধ কাগজপত্র ছাড়া তেল বিক্রি না করার সিদ্ধান্ত
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা দূর করার তাগিদ শিক্ষামন্ত্রীর
ফরিদপুরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি, একটি পাম্পে চাহিদামতো তেল পেয়ে স্বস্তি গ্রাহকদের
পতিতালয়ের রমরমা দেহব্যবসা এখন আবাসিক হোটেলে
আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে - ভূমি মন্ত্রী
সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক: শফিকুর রহমান
জামালপুরে বিস্ফোরক মামলায় আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ