টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই

প্রথম পাতা » ছবি গ্যালারী » টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই

দেশের আইসিটি খাতকে শক্তিশালী করা, স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থা (টিএসএস) এবং শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে আজ একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রাজধানীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (আইসিটি) ফয়েজ আহমদ তৈয়্যব।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিবরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টিএসএসের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম গোলাম বাহারুল উপস্থিত ছিলেন।

টিএসএস পক্ষ থেকে জিএম (প্ল্যান্ট অ্যান্ড প্রোডাকশন) দেবাশীষ রায় এবং ডিজিএম (প্ল্যানিং অ্যান্ড কো-অর্ডিনেশন) এরশাদ হোসেন উপস্থিত ছিলেন। অন্যদিকে টিকন সিস্টেম লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম তার টিমসহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ অংশীদারিত্ব আমদানি নির্ভরতা কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে দেশে নতুন প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আসবে। এটি অর্থনীতিকে আরও গতিশীল করবে এবং প্রযুক্তি খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নিতে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ২২:৩৬:০৯   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক ছড়ায়, চালক নিহত
চট্টগ্রাম বন্দরে ভাসমান গুদামের বিরুদ্ধে যৌথ অভিযান, ২৪ জেলের কারাদণ্ড
সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জনের ৬ মাস করে কারাদণ্ড
যানজট নিরসনে অবৈধ পার্কিং উচ্ছেদ, রাতে ট্রাক-কাভার্ডভ্যান চলাচলের সিদ্ধান্ত
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের আহ্বান
নাগরিকের ঘরে গিয়ে সমস্যা শুনলেন, সমাধানে তাৎক্ষণিক উদ্যোগ ববি হাজ্জাজের
জামালপুরে ৩৪ পিস চায়না দুয়ারী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস
আলফাডাঙ্গায় সরকারি যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগ নেতা, সদস্য মনোনয়ন নিয়ে জনমনে প্রশ্ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ