পাকিস্তানে ৩০০ রুপি ছাড়াল জ্বালানি তেলের দাম

প্রথম পাতা » অর্থনীতি » পাকিস্তানে ৩০০ রুপি ছাড়াল জ্বালানি তেলের দাম
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



পাকিস্তানে ৩০০ রুপি ছাড়াল জ্বালানি তেলের দাম

নিত্যপণ্যের লাগামহীন বাজারে নাজেহাল পাকিস্তানের জনজীবন। এরমধ্যেই নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সরকার। এতে দেশটিতে প্রথমবারের মতো জ্বালানির দাম ছাড়াল ৩০০ রুপি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ডনের এক প্রতিবদেনে বলা হয়, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়। এতে যথাক্রমে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৩০৫ দশমিক ৩৬ রুপি ও ডিজেল ৩১১ দশমিক ৮৪ রুপি।

এক বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা ও বিনিময় হারের তারতম্যের কারণে সরকার পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্বান্ত অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়েছে যথাক্রমে ১৪ দশমিক ৯১ রুপি ও ১৮ দশমিক ৪৪ রুপি। যা ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:৩৮   ৩২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল
স্বর্ণের দামে বড় লাফ, আজ থেকেই কার্যকর
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি
বাণিজ্যমন্ত্রী–মিয়ানমার রাষ্ট্রদূত বৈঠক, বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা
স্বর্ণ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে সরকারের নীতিগত সহযোগিতার প্রশংসা বাজুসের
ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে
এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা
বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবায়নের ওপর - অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ