জয়পুরহাট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জয়পুরহাট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



জয়পুরহাট যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামি গ্রেফতার

দক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমানত ও ফিরোজকে পৃথক অভিযান চালিয়ে বৃহষ্পতিবার রাতে গ্রেফতার করেছে জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব সদস্যরা।
র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম আজ জানান, গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে- সদর উপজেলার ধলাহার গ্রামের আমানত (৫৮) ও নাকুড়িয়া গ্রামের ফিরোজ (৩৭)। পৃথক অভিযানে আমানতকে ক্ষেতলাল এলাকা থেকে এবং ফিরোজকে পাঁচবিবি এলাকা থেকে গ্রেফতার করে।
২০১০ সালের ৩ মার্চ জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের বালিয়াতর গ্রামে ৪৮০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল আমানত ও ফিরোজকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় জামিনে গিয়ে আসামিরা পলাতক থাকে।
গত ২৯ আগস্ট ২০২৩ তারিখে জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন আসামী আমানত ও ফিরোজকে যাবজ্জীবন সাজা প্রদান করে রায় দেন। মামলার রায় হওয়ার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী ফিরোজ ও আমানতকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি চৌকষ আভিযানিক দল আমানতকে ক্ষেতলাল এলাকা থেকে ও ফিরোজকে পাঁচবিবি এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের যথাযত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:৪০   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ