ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩



ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিনিধিদলের সাথে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান কবোস এবং রাষ্ট্রদূত অতুল কেশপের নেতৃত্বে জ্বালানি, বিদ্যুৎ, ইক্যুইটি, এভিয়েশন, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, মেডিকেয়ার এবং অন্যান্য প্রধান খাতের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধিদলটি ৪ দিনের সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে।
উভয় পক্ষ দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের দীর্ঘমেয়াদী সুযোগ-সুবিধা এবং এসব খাতের বিপুল সম্ভাবনা কাজে লাগানোর জন্য মধ্যমেয়াদী পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছে। তারা পরবর্তী দুই বছরে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একটি শক্তিশালী উপ-আঞ্চলিক প্রবৃদ্ধির গতিপথ গড়ে তোলাসহ বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতির সুবিধা কাজে লাগানোর বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২১:৫৫:৪৩   ২৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ