গোপালগঞ্জে শিক্ষকদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য নিয়ে জনসচেতনতা মূলক সভা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে শিক্ষকদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য নিয়ে জনসচেতনতা মূলক সভা
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



গোপালগঞ্জে শিক্ষকদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য নিয়ে জনসচেতনতা মূলক সভা

গোপালগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহণে আজ নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এ সভার আযোজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা ও এসএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া খানম।
উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জয়নব খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মুন্নি খানম।
শিক্ষক অর্চণা রায়ের সঞ্চলনায় অনুষ্ঠিত এ জনসচেতনতা মূলক সভায় প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা মুন্নি খানম বলেন, ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য’। এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লে­টে পরিবেশিত খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করে চলেছি ।

বাংলাদেশ সময়: ১৬:০৯:৫২   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা
টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি, জরিমানা
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
বছরের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৭.৫
মুকসুদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ১০
বাড়ির পাশে পুকুর থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ