ইউক্রেনের ৩টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনের ৩টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



ইউক্রেনের ৩টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

রাশিয়া ক্রিমিয়া সেতুর ওপর হামলা চালানোর উদ্দেশে আসা ইউক্রেনের তিনটি নৌ ড্রোন ধ্বংস করেছে। মস্কো শনিবার এ কথা জানিয়েছে। টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ২ সেপ্টেম্বর ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী হামলা চালানোর জন্যে কিয়েভের পাঠানো মনুষ্যবিহীন তৃতীয় নৌকাটি কৃষ্ণ সাগরে ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় আরো বলেছে, একটি ড্রোন শুক্রবার এবং বাকি দু’টি শনিবার ধ্বংস করা হয়।
কিয়েভ চাচ্ছে ক্রিমিয়া পুনর্দখল করতে। এ লক্ষে রাশিয়ার মূল ভূখন্ডকে যুক্তকারী ক্রিমিয়া সেতু ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে। ইউক্রেন সম্প্রতি বারবার ক্রিমিয়াকে টার্গেট করছে।
জুলাইয়ে ইউক্রেনের হামলায় সেতুর সড়ক অংশের ব্যাপক ক্ষতি হয়। এই সেতু দিয়ে সামরিক সরঞ্জাম ও সরবরাহ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০৭:১১   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা
বন্যার ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার
বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২, আহত ৫৯
মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ