সুজির রসমঞ্জুরি পিঠা তৈরির রেসিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুজির রসমঞ্জুরি পিঠা তৈরির রেসিপি
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



সুজির রসমঞ্জুরি পিঠা তৈরির রেসিপি

সুজি দিয়ে তৈরি করা যায় চমৎকার স্বাদের সব পিঠা। এসব পিঠা তৈরি করাও বেশ সহজ। বাড়িতে সুজি ছাড়াও দুধ, চিনি, ডিম আর সামান্য কিছু উপকরণ থাকলেই খুব সহজে তৈরি করতে পারবেন রসমঞ্জুরি পিঠা। অতিথি আপ্যায়ন কিংবা ঘরোয়া আয়োজনে রাখতে পারেন এই পিঠা। চলুন তবে জেনে নেওয়া যাক সুজির রসমঞ্জুরি পিঠা তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

সুজি- ১ কাপ

ময়দা- ২ টেবিল চামচ

তরল দুধ- ২ কাপ

ডিম- ১টি

চিনি- ১/২ কাপ

ঘি/ তেল- ১ টেবিল চামচ

তেল ভাজার জন্য।

সিরার জন্য যা লাগবে

চিনি- দেড় কাপ

পানি- আড়াই কাপ

বড় এলাচ- ১টি

দারুচিনি মাঝারি- ১ টুকরা

তেজপাতা- ১টি।

যেভাবে তৈরি করবেন

মাঝারি আঁচে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে চিনি দিয়ে ২ মিনিট জ্বাল করুন। চিনি গলে গেলে সুজি দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকুন। দুধ শুকিয়ে রুটির ডো তৈরির মতো হয়ে এলে ময়দা ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলুন। মিশ্রণটি প্রায় ঠান্ডা হয়ে এলে ডিম আর ঘি দিয়ে ভালো করে ময়ান করে নিন। এবার একটু মোটা রুটি বেলে নিয়ে ইচ্ছেমতো নকশা করে নিন। চুলায় তেল গরম করে পিঠাগুলো মাঝারি আঁচে ভেজে নিন। সিরার উপকরণ দিয়ে সিরা তৈরি করে নিন। সিরা ঠান্ডা হতে নিন। সিরা হালকা গরম অবস্থায় (হাতে সহ্য হয় এমন) ভাজা পিঠাগুলো সিরায় দিয়ে দিন। পিঠার পাত্র ভালো ভাবে ঢেকে রাখুন। পিঠা সিরায় ডুবে গেলে তুলে পরিবেশ করুন মজাদার সুজির মঞ্জুরি পিঠা।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৩   ৫৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ