‘পুরাতন’-এ ফিরছেন শর্মিলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পুরাতন’-এ ফিরছেন শর্মিলা
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



‘পুরাতন’-এ ফিরছেন শর্মিলা

মিডিয়া থেকে দীর্ঘ ১৪ বছর দূরে ছিলেন হিন্দি ও বাংলা ভাষার সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সম্প্রতি আবারও তিনি ফিরছেন চিরচেনা সেই গ্লামার জগতে।

সর্বশেষ রুপালি পর্দায় ‘অন্তহীন’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় এ অভিনেত্রীকে। তারপরই মিডিয়া থেকে দূরে সরে যান শর্মিলা।

দীর্ঘ বিরতির পর শর্মিলা সিনেমায় ফিরছেন সুমন ঘোষ পরিচালিত ‘পুরাতন’ সিনেমায়। শুক্রবার (১ সেপ্টেম্বর) কলকাতার পাঁচতারা একটি হোটেলে এ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শর্মিলা ঠাকুর।

ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত এ সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। শর্মিলা ঠাকুরের সঙ্গে তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে জি নিউজের বরাতে জানা যায়, ‘পুরাতন’ সিনেমাটি মূলত এক মা ও তার মেয়ের গল্প। স্ক্রিপ্ট পড়ে শর্মিলার গল্প ভালো লাগার পরই তিনি নাকি এ সিনেমায় অভিনয়ে রাজি হয়েছেন।

দীর্ঘ বিরতির পর আবারও বাংলা সিনেমায় অভিনয় দিয়ে ফিরতে পেরে বাঙালি অভিনেত্রী শর্মিলা বলেন, ‘এখন আসলে ভালো ছবি করতে চাই। ঋতুপর্ণার সঙ্গে দীর্ঘদিন আমার পরিচয়। সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটা ভালো ছবি আমরা উপহার দিতে পারব।’

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৫   ৩৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পীকার
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৬৩
সেনাবাহিনী-সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর
রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল
ধ্রুব রাঠির পর মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ ৩ সিজেপি নেতা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জেলা ও দায়রা জজের নেতৃত্বে আদালত প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ অভিযান
সোনারগাঁয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯

News 2 Narayanganj News Archive

আর্কাইভ