‘জওয়ান’ জোয়ারে ‘অন্তর্জাল’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জওয়ান’ জোয়ারে ‘অন্তর্জাল’ মুক্তির নতুন তারিখ ঘোষণা
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



‘জওয়ান’ জোয়ারে ‘অন্তর্জাল’ মুক্তির নতুন তারিখ ঘোষণা

একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তি পাচ্ছে না। সিনেমাটির মুক্তির তারিখ ছিল ৮ সেপ্টেম্বর। তবে আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ সিনেমাটি। দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটির ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়িক লোকসানের কথা মাথায় নিয়েই মুক্তি স্থগিত করেছে ‘অন্তর্জাল’ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

গতকাল সন্ধ্যায় ট্রেইলার প্রকাশ করে সিনেমার মুক্তির নতুন তারিখ ঘোষণার করা হয়েছে। জানা গেছে, সিনেমাটির মুক্তির নতুন তারিখ ২২ সেপ্টেম্বর।

‘অন্তর্জাল’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ বিনতে কামাল। এই চলচ্চিত্রের গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।

সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:২৭   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ