পরিবেশবান্ধব প্লাস্টিক শিল্প কাঠামো গড়তে নীতিমালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশবান্ধব প্লাস্টিক শিল্প কাঠামো গড়তে নীতিমালা
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



পরিবেশবান্ধব প্লাস্টিক শিল্প কাঠামো গড়তে নীতিমালা

দেশে পরিবেশবান্ধব প্লাস্টিক শিল্প কাঠামো গড়ার স্বার্থে নীতিমালা চূড়ান্ত করেছে সরকার। এ লক্ষ্যে ‘প্লাস্টিক শিল্প উন্নয়ন নীতিমালা ২০২৩’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশ্বে প্লাস্টিকের চাহিদা বাড়ছে। যাতে আমাদের প্লাস্টিক শিল্প কাঠামো পরিবেশবান্ধব হয়ে গড়ে ওঠে সেজন্য নীতিমালাটা পাস করা হয়েছে। এখানে পরিবেশবান্ধব, আমি আবারও বলছি পরিবেশবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এরকম প্রভিশন রেখে এসব ইন্ডাস্ট্রি কীভাবে প্রণোদনা দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই নীতিমালা হলে আমরা আশা করছি আমাদের প্লাস্টিক সেক্টরের এখন যে বাজার আছে, সে বাজার দ্রুত বর্ধনশীল হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৯:০৮   ৩৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক হাফিজুর রহমান মিন্টু ও কাজিম রেজার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত
৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
পূজায় পরিবেশ অস্থিতিশীল করতে প্রচুর গ্রুপ বসে আছে, সচেতন থাকায় জোর ডিসির
এআই, সেমিকন্ডাক্টর ও রোবটিক্সে গবেষণায় তরুণদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: জহির উদ্দিন স্বপন
সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
সড়ক ও সেতু নির্মাণের পাশাপাশি হবে পুনর্বাসন কাজ - বাণিজ্যমন্ত্রী
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ