সারাদেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে : আইজিপি

প্রথম পাতা » গোপালগঞ্জ » সারাদেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে : আইজিপি
সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩



সারাদেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে : আইজিপি

সারাদেশে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, পুলিশ বাহিনী শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত আমরা নির্বাচনের দায়িত্ব পালন করে আসছি। অতি সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে চমৎকার পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যদি কেউ চেষ্টা করে সেটা প্রতিহত করার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আইনশৃঙ্খলার অবনতি জনিত যে কোনো পরিস্থিতির উদ্ভব হলে তা দৃঢ় হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দিবে সেই অর্পিত দায়িত্ব পালনে আমরা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুলিশ বাহিনী জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে সফলভাবে দায়িত্ব পালন করে আসছে। সারাদেশেই আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। যার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রবৃদ্ধিও হচ্ছে। ইতোপূর্বে যেভাবে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করেছে আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত আছে। আমরা আমাদের দায়িত্ব সফলভাবে পালন করতে পারবো বলে আশাবাদী।

এর আগে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হক, গোপালগঞ্জের পুলিশ সুপার আফিফা আল-বেলী, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১৬:২৬   ৩৪০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ