যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



যুক্তরাষ্ট্রে নাইট ক্লাবে গোলাগুলি, নিহত ২

যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইট ক্লাবে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আলাবামার একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এই ঘটনার কিছুক্ষণ পর হাসপাতালের জরুরি বিভাগে আসা একটি গাড়িতে গুলি করা হয়। ধারণা করা হচ্ছে নাইটক্লাবের গোলাগুলিতে আহত ব্যক্তিদের লক্ষ্য করে হাসপাতালের গাড়িটিকে গুলি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে আলাবামার বার্মিংহামের একটি নাইটক্লাবে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে।

বার্মিংহাম হাসপাতালের মুখপাত্র জানিয়েছে, সোমবার গভীর রাতে গোলাগুলিতে আহতদের হাসপাতালে নিয়ে আসলে তাদের গাড়ি লক্ষ্য করে আবারো গুলি চালানো হয়। তবে হামলাকারী সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১০:৪১:০৭   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ