গাইবান্ধায় ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » গাইবান্ধায় ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



গাইবান্ধায় ৩৫ বস্তা সরকারি চাল উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ৩৫ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলার সাঘাটা-জুমারবাড়ি সড়কের ডাকবাংলা বাজার এলাকায় দুটি ভ্যানসহ চালগুলো জব্দ করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হাসান জানান, দুটি ভ্যানে করে সরকারি চালগুলো নিয়ে যাওয়ার সময় রাস্তায় স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে চালগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে দুই ভ্যানচালক পালিয়ে যায়। ৩৫টি বস্তায় আনুমানিক ১২০০ কেজি চাল রয়েছে। তবে কোথা থেকে ওই চালগুলো আনা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৪১   ৯২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ