দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় হতে পারে

দেশের ৭ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

অন্যদিকে আরেক পূর্বাভাসে বলা হয়েছে, ফেনী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১১:০৭:২৭   ৪৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা
সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত
‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন সানরাইজার্সের কর্ণধার কাব্য, অতিথি ছিলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ