বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চলছে

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চলছে
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩



বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চলছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নবম নিরাপত্তা সংলাপ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ শুরু হয়েছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছে দেশটির রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি মিরা রেজনিক।

আর বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম।

বৈঠকে বেসামরিক নিরাপত্তা ও মানবাধিকার, প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ দমন ও শান্তিরক্ষা কার্যক্রমে সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমেরিকার দূতাবাস থেকে জানা গেছে।

এছাড়াও অবাধ, উন্মুক্ত ও নিরাপদ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে দুই দেশের বেসামরিক পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হওযার কথা আছে।

ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, নিরাপত্তা সংলাপ দুই দেশের সামগ্রিক নিরাপত্তা সম্পর্ক এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নিরাপত্তাবিষয়ক অংশীদারত্ব নিয়ে আলোচনা হবার কথা।

বাংলাদেশ সময়: ১১:১০:১৪   ৩৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
জামালপুরে গ্রেফতারের পর থানা হাজতে আসামির মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
অবসর উপলক্ষে অরুণ কুমার দাসকে ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সংবর্ধনা
সদরপুরে শিক্ষার্থীদের সততা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ
সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিত
‎সরকারের কাছে আসছে শীতে বন্ধুদের জন্য ‘বউ’ চাইলো পরীক্ষার্থী!
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
গ্রিসে রাজকীয় আয়োজনে বিয়ে সারলেন সানরাইজার্সের কর্ণধার কাব্য, অতিথি ছিলেন যারা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ