বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে থাকা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এদিন সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সের্গেই ল্যাভরভ।

এর আগে, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশের স্বাধীনতার পর রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।

এদিকে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকেলেই ঢাকা ছাড়বেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৩:৪০:৩৬   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
লাঙ্গলবন্দে সম্প্রীতি ও জাতীয় ঐক্যের বার্তা দিলেন সংস্কৃতিমন্ত্রী
দেশীয় অস্ত্রসহ জিমখানায় ৫ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
স্বাধীনতা আমাদের আত্মপরিচয় ও গর্ব: এমপি মান্নান
ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা
অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করাই হোক স্বাধীনতা দিবসের শপথ: ধর্মসচিব
অন্তর্বর্তী সরকারের ১২০টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত : আইনমন্ত্রী
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
মহাষ্টমী পুণ্যস্নান: লাখো ভক্তের পদচারণায় মুখরিত লাঙ্গলবন্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ