ইকুয়েডরের বিপক্ষে গোল করেই সুয়ারেজের পাশে মেসি

প্রথম পাতা » খেলাধুলা » ইকুয়েডরের বিপক্ষে গোল করেই সুয়ারেজের পাশে মেসি
শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩



ইকুয়েডরের বিপক্ষে গোল করেই সুয়ারেজের পাশে মেসি

জয় দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করেছে আর্জেন্টিনা। বুয়েনস আয়ার্সে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন মেসি। আর এই গোল করে মেসি আরেকটি রেকর্ডে নাম লেখালেন। আর জায়গা করে নিলেন তার বন্ধু এবং সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের পাশে।

আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আর্জেন্টিনাকে ৭৭ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল আরেক লাতিন আমেরিকার দল ইকুয়েডর। তবে ম্যাচের ৭৮ মিনিটে মেসি ম্যাজিকে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফ্রি কিক থেকে গোল করেন মেসি। আর এই গোল করে লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে ২৯ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এলেন মেসি। যেখানে আগে এককভাবে শীর্ষে ছিলেন লুইস সুয়ারেজ।

ম্যাচের ৭৭ মিনিটে আর্জেন্টাইন এক ফুটবলারকে ডি-বক্সের কিছুটা বাইরে ফাউল করে ইকুয়েডরের এক ফুটবলার। যেই পজিশনটা ছিল মেসির ফ্রি কিক থেকে গোল করার সবচেয়ে আদর্শ জায়গা। সেখান থেকেই নেয়া মেসির ফ্রি কিকটি জাল খুঁজে পায়।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটির আগে বিশ্বকাপ বাছাইয়ে মেসির গোলসংখ্যা ছিল ২৮। ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আজ ইকুয়েডরের বিপক্ষে গোল করে সুয়ারেজের সঙ্গে যুগ্মভাবে টপ স্কোরার এখন মেসি। পরবর্তী ম্যাচেই সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেয়ার।

বর্তমানে মেসির আন্তর্জাতিক গোল সংখ্যা ১৭৬ ম্যাচে ১০৪টি। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার পরের ম্যাচ বলিভিয়ার বিপক্ষে। আগামী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ২ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৫৩   ৪৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান হৃদয়
রেকর্ড দামে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন এনজো ফার্নান্দেজ
সাকার গোলে আর্সেনালের জয়
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ