সুপার হিরোর লুকে তৌসিফ!

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুপার হিরোর লুকে তৌসিফ!
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



সুপার হিরোর লুকে তৌসিফ!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি অন্তর্জালে তাকে দেখা যাচ্ছে সুপার হিরোর লুকে। যে লুক দেখে নেটিজেনদের অনেকেই অবাক হয়েছেন।

সুপার হিরোর এই নতুন লুকে তৌসিফকে যোদ্ধার পোশাকে দেখা যাচ্ছে। তৌসিফের একটি ফ্যান ক্লাব নতুন এই ছবিটি তৈরি করেছে। এ ছবির ক্যাপশনে লেখা ‘এআই প্রযুক্তি’-তে তৈরি।

অন্তর্জালে এ ছবি প্রকাশের পর অনেক নেটিজেনই তৌসিফের নতুন এ লুকের প্রশংসা করেছেন। অনেক নেটিজেন আবার তৌসিফের লুক নকল করে নিজের ছবিও তৈরি করেছেন। কমেন্ট বক্সে সে ছবি পাঠিয়ে লিখেছেন, এআই প্রযুক্তি কেন? ফটোল্যাবেও সুপার হিরোর এই নতুন লুক ক্রিয়েট করা যায়।

তৌসিফের ক্যারিয়ার শুরু র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। ২০১০ সালে নেসক্যাফের ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় দেখা গিয়েছিল এ অভিনেতাকে। এরপর ২০১৩ সালে এয়ারটেলের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবনে পা রাখেন তিনি। নাটকের পাশাপাশি বিজ্ঞাপন, দুই মাধ্যমেই কাজ করতে দেখা যায় এ তারকাকে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রকৌশলীর একটি বিষয়ে স্নাতকোত্তর শেষ করেছেন এ অভিনেতা। তবে প্রকৌশলী হিসেবে নয়, অভিনয়েই নিজের ক্যারিয়ার তৈরি করেছেন তিনি। ব্যক্তিজীবনে ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি জান্নাতুল ফেরদৌস জারাকে ভালোবেসে বিয়ে করেন এ জনপ্রিয় তারকা।

বাংলাদেশ সময়: ১২:৫২:২৩   ৪০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ