ভূমি অপরাধ আইন বিষয়ে গুজব, সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমি অপরাধ আইন বিষয়ে গুজব, সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি
সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩



ভূমি অপরাধ আইন বিষয়ে গুজব, সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি

ভূমি অপরাধ আইন বিষয়ে গুজব ইস্যুতে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে ভূমি মন্ত্রণালয়। সোমবার (১১ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন পাস হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে’ মর্মে একটি ভুয়া খবর/গুজব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে/ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এমনকি একটি ‘ভুয়া গেজেট’ অনলাইন মাধ্যমে শেয়ার করা হচ্ছে। এ ধরণের ভুয়া খবর/গুজব জনমনে বিরূপ প্রভাব ও বিভ্রান্তি সৃষ্টি করছে, যা মোটেই কাম্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। প্রকৃত তথ্য হচ্ছে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ প্রস্তুত ও অনুমোদন সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে।

এতে আরও বলা হয়, সংবিধান অনুযায়ী বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষমতা একমাত্র জাতীয় সংসদের। আইন প্রণয়নের ঘটনা জাতীয় জীবনে উল্লেখযোগ্য সংবাদ, যা সাধারণত দেশের সব ধরনের জাতীয় গণমাধ্যমে খুবই গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়। এছাড়া নতুন আইন প্রণয়নের পর তা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমেও প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সব সরকারি পোর্টালে প্রকাশ করা হয়।

উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া খবর/গুজব ইন্টারনেটে কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচার করা বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ বলেও এতে স্মরণ করিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:০৮:৫৫   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ