গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোল নিয়ে বিতর্কে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় একটি গোল নিয়ে বিতর্ক সৃষ্টি হলে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

সংঘর্ষের সময় মাঠে ও আশপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, খেলা নিয়ে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:৫২   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ