‘মার্কিন ভিসা নি‌য়ে মানুষ চিন্তিত নয়’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মার্কিন ভিসা নি‌য়ে মানুষ চিন্তিত নয়’
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩



‘মার্কিন ভিসা নি‌য়ে মানুষ চিন্তিত নয়’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষ মার্কিন ভিসা নিয়ে খুব একটা চিন্তিত নয়’। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘স্মার্ট বাংলা‌দেশ : দ‌্যা ইয়ুথ পারস‌পেক‌টিভ’ শীর্ষক সে‌মিনা‌রে এ কথা ব‌লেন মন্ত্রী।

মার্কিন ভিসানীতি ঘোষণার পর অনেক শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে স্কলারশিপ পাওয়ার পরও তাদের ভিসা বাতিল হচ্ছে। এ বিষ‌য়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ কর‌লে তি‌নি ব‌লেন, ‘সেটা যুক্তরাষ্ট্রের সরকারকে জিজ্ঞেস করেন। এটা আমাদের বিষয় না। এটা তাদের মাথাব্যথা, আমার না।’

মো‌মেন ব‌লেন, ‘একসময় ভারতবর্ষ ছিল মূল আকর্ষণ। এখন আর সে অবস্থা নেই। আমরা সেই বাংলা‌দেশ দেখ‌তে চাই, যেখা‌নে দূতাবা‌সগুলো আমাদের ডেকে ভিসা দেবে। মানু‌ষের ন্যায্য অধিকার বাড়িতে পৌঁছে যাবে। পাসপোর্ট পেতে তিন সপ্তাহ লাগবে না। এয়ারপোর্টে এসে কোনো অসুবিধা হ‌বে না।’

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, ‘বাংলা‌দেশ তলা‌বিহীন ঝু‌ড়ির দেশ নয়। গত ক‌য়েক বছ‌রে স্থিতিশীলতা ও নেতৃত্বের পরিপক্বতার কার‌ণে বাংলা‌দে‌শ অন‌্য উচ্চতায় পৌঁ‌ছে গে‌ছে।’

সে‌মিনা‌রে বক্তব্য দেন সাবেক মুখ্য সচিব ও স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্কের ভাইস চেয়ার আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৩৯   ৪৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ