সরিষাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩



সরিষাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে হাঁস-মুরগী ও উপকরণ বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় হাঁস-মুরগী প্যাকেজের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল রুমে প্রশিক্ষিত সুফলভোগীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কান্তি দত্ত, ভেটেরিনারি সার্জন ডাঃ সুলতান মাহমুদ,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।

এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সরিষাবাড়ী উপজেলাধীন ২৫ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মধ্যে প্রত্যেককে ২০ টি মুরগী ১ টি মুরগীর ঘর ৯ কেজি মুরগীর খাবার এবং ২৫ টি ক্ষুদ্র নৃ- গোষ্ঠি পরিবারের মধ্যে প্রত্যেককে ২০ টি হাঁস ১ টি হাঁসের ঘর ৯ কেজি হাঁসের খাবার বিতরণ করা হয়।

উল্লেখ যে, অত্র প্রকল্পের আওতায় ইতিপূর্বে ২২ টি পরিবারকে ২ টি করে ভেড়া ঘর নির্মাণ উপকরণ ও খাবার প্রদান করা হয়েছে এবং ১ টি পরিবার কে ১ টি বকনা বিতরণ করা হয়েছে। অত্র প্রকল্পের আওতায় সরিষাবাড়ী উপজেলায় মোট সুফলভোগী পরিবার সংখ্যা ১০০টি। ৭৩টি পরিবার ইতিমধ্যে বিভিন্ন প্যাকেজে অনুদান প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৯:৩১   ৪৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষার মূল উদ্দেশ্য নৈতিকতা ও আদর্শ গড়ে তোলা: সাখাওয়াত
শিক্ষার্থীরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে: জেলা পরিষদ প্রশাসক মামুন মাহমুদ
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নই সরকারের অগ্রাধিকার
চরকাতলাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত
মেলান্দহের দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড
বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আইসিএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
দুই দিনব্যাপী হজ প্রশিক্ষণ পরিদর্শন করলেন সেনাপ্রধান
আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
পহেলা বৈশাখ বাঙালির নিজস্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ: রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ