এবার ফার্মেসিতে অভিযানের ঘোষণা ভোক্তা অধিকারের

প্রথম পাতা » ছবি গ্যালারী » এবার ফার্মেসিতে অভিযানের ঘোষণা ভোক্তা অধিকারের
বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩



এবার ফার্মেসিতে অভিযানের ঘোষণা ভোক্তা অধিকারের

সারা দেশের ফার্মেসিগুলোতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে অভিযান চালানোর কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে স্যালাইন নিয়ে অনিয়ম পেলেই দোকান বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ হুঁশিয়ারি দেন সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন,

স্যালাইনের গায়ে থাকা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে এক টাকাও বেশি বিক্রি করা যাবে না। আমি স্পষ্টভাবে এটি সংশ্লিষ্টদের জানিয়ে দিতে চাই। এরপরও যদি কেউ বেশি দামে স্যালাইন বিক্রি করেন, তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

স্যালাইনের দাম নিয়ে কোথায় কি সমস্যা রয়েছে, তা চিহ্নিত করতে চাওয়ার কথা উল্লেখ করে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, আমাদের কথা স্পষ্ট, এমআরপি বা স্যালাইনের গায়ে যে দাম লেখা সেটি হবে সর্বোচ্চ খুচরা মূল্য। এর বাইরে এক টাকাও বেশি বিক্রি করা যাবে না।

আজকের মতবিনিময় সভায় স্যালাইনের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টরা অংশ নেন। তাদের উদ্দেশ্যে ভোক্তার ডিজি বলেন, আপনাদের কথা শুনব, তবে কৃত্রিম সংকটের কথা বলে বাড়তি দাম নেয়া যাবে না।

ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই স্যালাইনের সোর্স উল্লেখ করে তিনি বলেন,

স্যালাইন তো আর ভ্যানে বিক্রি হয় না। ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে ফার্মেসিতে বিক্রি হয়। তাহলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত। এটা কিন্তু ডাব বা কাঁচা মরিচ না। সেক্ষেত্রে এমআরপি লেখা আছে ৮৭ বা ৮৮ টাকা। যতক্ষণ মজুত আছে, ততক্ষণ সেই দামেই বিক্রি করতে হবে। স্যালাইন কম আছে আর চাহিদা বেশি আছে, এই সুযোগে দাম বাড়ানো যাবে না।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, আইন অনুযায়ী ভোক্তা যদি প্রতারিত হয় বা অতিরিক্ত মুনাফা যদি তার কাছ থেকে আদায় করা হয়, তাহলে অভিযুক্তরা যারাই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আমাদের দায়িত্ব।

এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ভোক্তা অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলুর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি বলেন, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি আলুর দাম ৩৫ টাকা থেকে ৩৬ টাকা হওয়া উচিত।

এসময় বুধবার (১৩ সেপ্টেম্বর) থেকে পাকা ভাউচার ছাড়া আলু বিক্রি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিশেষ তদারকির ঘোষণা দেন ভোক্তার মহাপরিচালক।

তিনি বলেন,

বুধবার থেকে পাকা ভাউচার নিশ্চিতের পাশাপাশি স্থানীয় মনিটরিং জোরদার করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:২৮:০৮   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উপ-পরিচালক আসাদুজ্জামান সরদার বদলী ঠেকাতে মরিয়া
সরিষাবাড়ীর পোগলদিঘাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন- এম এ লতিফ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ
‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া
যুদ্ধের দামামার মাঝেই ইউরোপে শীতকালীন প্যারা অলিম্পিক
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল
‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ
বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য গোবিন্দর
লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ ডাকাত গ্রেফতার
মধ্যপ্রাচ্য সংকটে মালয়েশিয়ানদের মিতব্যয়ী হওয়ার আহ্বান আনোয়ার ইব্রাহিমের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ