নওগাঁয় আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩



নওগাঁয় আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ জজকোর্ট চত্বরে আগত বিচরপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায় কুঞ্জ’ নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহষ্পতিবার বেলা ১১টায় কোর্ট চত্বরে নির্মাণ কাজের একটি ফলক উন্মোচন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান।
পরে বিচারপতি জে বি এম হাসান নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন।
নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিশ্বন্থ মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান।
অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, বিভিন্ন কোর্টের বিচারকবৃন্দ, পিপি, জিপিসহ বিভিন্ন কোর্টের আইন কর্মকর্তা,জেলা বারের কার্যনিবার্হী পরিষদের সদস্য এবং সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
৪৮ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভবন নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৫১   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ